নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টর কায়সার কামাল।
এর আগে, সাড়ে সাতটায় দোয়া পাঠের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান। তারপর শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন।
তারও আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে আসেন আমন্ত্রিত অতিথিরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রীসভার সদস্য, বিদেশী কূটনতিক, সংসদ সদস্য িএবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
