চাঁদপুরের হাইমচর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মুনসুর গাজী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোঃ মুনসুর গাজী দৈনিক চাঁদপুর ও দৈনিক মতলবের আলো পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার মোঃ হোসেন গাজীর পিতা।
তাঁর মৃত্যুতে হাইমচর উপজেলা বিএনপি ও হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের জানাজার নামাজ আজ রোববার বাদ আসর মহজমপুর দারুস সালাম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য শ্রমিক দল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আশপাশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
