নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্সে বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটির সৌজন্যে “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং বিরোধী শীর্ষ আলোচনা সভা ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং বর্তমান সমাজের অন্যতম বড় ব্যাধি। এগুলো কেবল ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজের শান্তি-শৃঙ্খলা ও যুবসমাজের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে ফেলে। অপরাধী যে-ই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসন এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই অপরাধগুলো নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের একার পক্ষে পুরোপুরি সাফল্য অর্জন সম্ভব নয়; সমাজের সর্বস্তরের মানুষ ও মানবাধিকার কর্মীসহ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। আসুন, আমরা সবাই মিলে রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলি।”
অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:
ঢালী মুহাম্মদ সুমন মাস্টার, সেক্রেটারি জেনারেলের বিশেষ সহকারী (জাতীয় সদর দপ্তর, ঢাকা),মোহাম্মদ আমিনুল মিয়া, বিশেষ প্রতিনিধি (সদর দপ্তর, ঢাকা), জলিল মেম্বার, সহ-সভাপতি (ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটি),মনিরুল ইসলাম রিপন, সহ-সভাপতি (ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটি),মিল্লাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটি),মোঃ সোহান মিয়া, সভাপতি (মুড়াপাড়া ইউনিয়ন শাখা),মোঃ শাহজাহান মিয়া, সভাপতি (চনপাড়া ইউনিয়ন শাখা),মোঃ মোমেন মিয়া, আহ্বায়ক (রূপগঞ্জ আঞ্চলিক শাখা),মোহাম্মদ মাহবুব হোসেন আনিস,সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখা) । এছাড়াও সংবাদ সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটি ও রূপগঞ্জের বিভিন্ন শাখার শতাধিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং কালচার চিরতরে দূর করার জন্য তীব্র প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের সাথে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
