জামালপুরে গাছের সঙ্গে বেঁধে দুই স্কুলছাত্রকে নির্যাতন

গ্রাম থেকে অটোবাইকে তুলে এনে বাবু (১২) ও রায়হান (১৮) নামে দুই স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে কৃষকলীগ নেতা।

শনিবার (২৭ মে) এই অমানবিক ঘটনাটি ঘটেছে জামালপুর শহরের বগাবাইদ এলাকায়।

খবর পেয়ে পুলিশ ওই দুই ছাত্রকে উদ্ধার করে। এছাড়া নির্যাতনকারী কৃষকলীগের সহ সভাপতি শেখ মোহাম্মদ রুকন ও মোতালেব নামে দু’জনকে আটক করেছে।

নির্যাতনের শিকার বাবু (১২) শহরের যুগীরঘোপা গ্রামে রিপন মিয়ার ছেলে। সে বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অপর নির্যাতনের শিকার রায়হান (১১) একই গ্রামের রোস্তম আলীর ছেলে। সে বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘শনিবার (২৭ মে) সকালে ফুটবল খেলা নিয়ে বাবু ও রায়হানের সঙ্গে কৃষকলীগ নেতা রুকনের ছেলে বুলবুলের মারামারি নিয়ে ঘটনার সূত্রপাত।

পরে দুপুরে কৃষকলীগ নেতা রুকন ও তার ভাই মোতালেব দলবল নিয়ে যুগীরঘোপা গ্রাম থেকে অটোবাইকে বাবু ও রায়হানকে তুলে বগাবাইদে নিয়ে আসে।

তারপর তাদেরকে গাছের সঙ্গে বেঁধে বেধম মারধর করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ নির্যাতনের শিকার বাবু ও রায়হানকে উদ্ধার করে ও ঘটনাস্থল থেকে নির্যাতনকারী কৃষকলীগ নেতা রুকন ও তার ভাই মোতালেবকে আটক করে থানায় নিয়ে যায়।’

জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন,

‘জরুরি নাম্বারে ফোন পেয়ে পুলিশ গিয়ে বাচ্চাদের উদ্ধার করে। এছাড়া কৃষকলীগ নেতা রুকন ও তার ভাই মোতালেবকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী বাচ্চাদের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

আরও পড়ুন :

এনএএন টিভি