জামালপুরে ডিস কর্মচারীর আঘাতে হাফিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরতলীর রামনগর গ্রামে ডিসের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে।
হাফিজুর রহমান ওই গ্রামের তোতা মিয়ার সন্তান এবং পেশায় একজন মাইক্রোবাস চালক।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়,
‘সকালে রামনগর গ্রামের ডিস কর্মচারী সৌরভ বিল নেওয়ার জন্য হাফিজুর রহমানের বাড়িতে আসেন।’
‘এ সময় হাফিজুর রহমান তাকে বিল দেন। বিল নিয়ে ফেরার পথে হাফিজুর রহমান সৌরভকে ডাক দেন এবং ১০০ টাকা অতিরিক্ত দেওয়ার কথা জানান।’
‘এই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ডিস কর্মচারী সৌরভের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন হাফিজুর।’
‘পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মাসুদ আনোয়ার জানান,
‘ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ডিস কর্মচারী সৌরভ। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন:
- ভারতে শিব মন্দির ধসে ৯ জনের প্রাণহানি
- বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু:ধসে পড়ল কলেজ ভবন (ভিডিও)
- নারায়ণগঞ্জে ডিমের বাজারে আজকের অবস্থা!
- ২ সেপ্টেম্বর খুলে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে
- হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎকারী গ্রেফতার
- ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
- গৃহবধূকে হত্যার ঘটনায় ৬ ঘণ্টা পর স্বামীকে আটক
- ডিমের দৈনিক চাহিদা সাড়ে তিন থেকে চার কোটি পিস, সর্বোচ্চ দামের রেকর্ড!
