২ সেপ্টেম্বর খুলে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে

আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের রাজধানীর এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর থেকেই এ এক্সপ্রেস হাইওয়ে যাতায়াত করা যাবে।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এ সময়ে তিনি বলেন,২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আর অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন :

 

এনএএন টিভ