ধোবাউড়ায় টিসিবির ১৮ বস্তা চালভর্তি পিকআপসহ আটক ২

ময়মনসিংহের ধোবাউড়ায় টিসিবির ১৮ বস্তা চালভর্তি একটি পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে উপজেলার কলসিন্দুর এলাকা থেকে তাদের আটক এবং চালগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,

‘রোববার রাতে দুর্গাপুর উপজেলা থেকে টিসিবির ১৮ বস্তা চাল নিয়ে একটি পিকআপ ভ্যান ধোবাউড়া সদরের দিকে যাচ্ছিল।’

‘৯টার দিকে কলসিন্দুর এলাকায় পৌঁছালে এলাকাবাসীর কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়।’

‘এ সময় পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে টিসিবির চাল পেয়ে থানায় খবর দেন তারা।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন,

‘নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রুহুল আমিন এসব চাল কুল্লাগড়া ইউনিয়নের টিসিবির পণ্য উপকারভোগীদের কাছ থেকে কিনে এনেছেন বলে জানিয়েছেন। এগুলো বিক্রির জন্য ময়মনসিংহে নেয়া হচ্ছিল।’

এ সময় ওসি আরও জানান,

‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রুহুল আমিন এবং ওই পিকআপটির চালককে আটক করা হয়।’

‘জব্দ করা হয় চাল ভর্তি পিকআপটিও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও পড়ুন:

এনএএন টিভি