নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ওটমা গ্ৰামের মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে স্ট্যাম্পে সই করিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ওটমা গ্ৰামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ আনোয়ার হোসেনের নামে এমন অভিযোগ তুলেছেন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্ৰামের মোঃ আজিম উদ্দিন হাজী।
ঘটনার বর্ণনা দিয়ে আজিম উদ্দিন হাজী জানান,
‘সোনারগাঁয়ের ওটমা গ্ৰামের আনোয়ার হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্ট্যাম্প করে তার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়।’
‘এরপর টাকা ফেরত দেয়ার সময় হলে আনোয়ার হোসেনের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিলো না;
তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে দেই-দিচ্ছি বলে সময় নিতে থাকেন।’
‘এরই একপর্যায়ে গত ১লা আগষ্ট টাকা ফেরত দেয়ার কথা বলে আজিম উদ্দিনকে আনোয়ার হোসেনের ওটমার বাড়িতে যেতে বলে।’
‘এ কথা শুনে আজিম উদ্দিন তার ছেলেকে সাথে নিয়ে ওটমা গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা আনোয়ার তাঁর গুন্ডা বাহিনি দিয়ে
আজিম উদ্দিন ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাওনা টাকা না দিয়ে স্ট্যাম্পে জোরপূর্বক সই করিয়ে নেয়।’
‘এমনকি এই ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হলে প্রাণে মেরে ফেলারও হুমকি প্রদান করে।’
এদিকে, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আজিম উদ্দিন হাজী হত ১৩ই আগস্ট (রোববার) তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।’
আরও পড়ুন:

Comments are closed.