গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাঁচ সাংবাদিককে নির্যাতন, মারপিট ও হত্যাচেষ্টার প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন।
গোবিন্দগঞ্জ চারমাথা (থানা মোড়) ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সাংবাদিকরা কলম বিরতি কর্মসূচি পালন করেন।
ঘন্টাব্যাপী চলমান কলম বিরতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ নাগরিক সমাজের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শ্রী শ্যামলেন্দু মোহন রায় জীবু।
উল্লেখ্য, গত ৩ জুলাই গোবিন্দগঞ্জে শোলাগাড়ী আলীম মাদ্রাসার দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা।
এ সময় উক্ত মাদ্রাসা সুপার মিনহাজ উদ্দিন সহ তার লোকজন ক্ষুদ্ধ হয়ে সাংবাদিকদের বেধড়ক মারপিট করে।
এতে আহত হন সাংবাদিক শাহিন আলম, আবু তারেক, মশিউর রহমান বাবু, ফরহাদ হোসেন ও জোবায়েদুর রহমান সাগর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পরদিন ৪ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। লোক দেখানো পুলিশ শুধু মাত্র ১ জন আসামীকে গ্রেফতার করে।
এর পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট রোববার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে
চারমাথায় (থানা মোড়) কলম বিরতি ও ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে কর্মসূচী পালন করে সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন করেন সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ,
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক,
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ডিপটি প্রধান,
সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ খান,
গোবিন্দগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি জিল্লুর রহমান,
সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজুসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন,
‘মামলা দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। অবিলম্বে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন বক্তব্যরা।’
‘এ সময় ঢাকা-রংপুর মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিদর্শন (তদন্ত) বুলবুল আহমেদ আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে সাংবাদিকবৃন্দ কলম বিরতি কর্মসূচি স্থগিত করেন।’

One Reply to “গোবিন্দগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন”
Comments are closed.