দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং
কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আজ সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের অনেক জায়গায়ও
রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জে ডিমের বাজারে আজকের অবস্থা!
- মান্দায় বাগান থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার
- নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
- নিখোঁজের ১২ ঘণ্টা পর এক কিশোরীর লাশ উদ্ধার!
- নওগাঁয় বাগান থেকে এক প্রেমিক যুগলের লাশ উদ্ধার
- নারায়ণগঞ্জে প্রলোভন দেখিয়ে অস্ত্র মুখে জিম্মি করে স্ট্যাম্পে সই
- নারী কিংবা পুরুষ কিসে আটকে পড়ে, উত্তর বললেন পরীমনি
- জাতীয় শোক দিবস: আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডিমের দৈনিক চাহিদা সাড়ে তিন থেকে চার কোটি পিস, সর্বোচ্চ দামের রেকর্ড!
- গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ; দগ্ধদের আটকে রাখলো বাড়িওয়ালা
- তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর
- গৃহবধূকে হত্যার ঘটনায় ৬ ঘণ্টা পর স্বামীকে আটক
- বর্গোপানিগালে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Comments are closed.