রোববার (৬ আগস্ট) ইতালির বলোনিয়ায় বর্গোপানিগালে জাঁকজমকপূর্ণ ভাবে বৃহত্তর কুমিল্লা সমিতির বলোনিয়ার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি জনাব হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটনের সঞ্চালনায়
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন partito democratico(PD) থেকে নির্বাচিত ইতালির পার্লামেন্ট সদস্য আন্দ্রেয়া দে মারিয়া।
বাংলাদেশ কমিউনিটি বলোনিয়া ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন,
অভিবাসন বিশেষজ্ঞ রাশেদুল ইসলাম নজরুল, বাংলাদেশ কমিউনিটি বলোনিয়া সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল হক শহিদ,
কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক রফিক সরদার ও মোঃ সোহেল,
বৃহত্তর ফরিদপুর জন কল্যাণ সমিতির সভাপতি সালাউদ্দিন হাওলাদার, বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনু মিয়া ও
সাধারণ সম্পাদক আবুল কালাম স্বাধীন, বাংলাদেশ কমিউনিটি অফ বলোনিয়া ওয়েস্টের সভাপতি মিজানুর রহমান,
আমরা বর্গপানিগালে সমিতির সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ কমিউনিটি অফ বলোনিয়া ওয়েস্টের প্রধান উপদেষ্টা মাসুদ করিম,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া শাখার সভাপতি ফিরোজ বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বলোনিয়া শাখার আহবায়ক কামাল আহমেদ,
শরিয়তপুর জেলা সমিতি বলোনিয়ার সভাপতি কালাম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন হাকিম খলিফা, আব্দুস সালাম, মোঃ শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব ঐক্য সংগঠন বলোনিয়ার সভাপতি সাইফুল ইসলাম বিকিসহ
বলোনিয়া বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগন সহ বলোনিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশী পরিবার।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জনাব বদিউল আলম ফয়সাল।
উক্ত আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে;
যেটির উপস্থাপনা করেছেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ হাওলাদার।
এ সময় সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও নিত্য পরিবেশন করেন লন্ডন এবং ইতালি রোম থেকে আগত শিল্পী বৃন্দদের সাথে বলোনিয়ার স্থানীয় শিল্পী বৃন্দ।

Comments are closed.