নারায়ণগঞ্জে থান কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি হোসিয়ারী কারখানার থান কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তল্লা আজমেরীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে গুদামে মজুদ থাকা বিপুল পরিমাণ থান কাপড় পুড়ে প্রায় লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে; তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান,

‘বিদ্যুতের তার ছিঁড়ে গুদামের চালের ওপর পড়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

‘ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগেছে।’

‘দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।’

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন,

‘আগুনে থান কাপড় ও গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির পরিমাণ জানানো হবে।’

 

ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—

 

 

আরও পড়ুন:

এনএএন টিভি