কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ সকল শহীদদের স্মরণে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক এর খলিলগঞ্জ মুক্তারামস্থ নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগষ্ট) সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক বলেন,

‘শোকাবহ মহররম। শোকের মাস মহররম। শ্রদ্ধাভরে স্মরণ করছি ইসলামের সকল শহীদদের।’

‘১৫ই আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

‘শ্রদ্ধাভরে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদের ও ২ লক্ষ মা-বোনদের যাদের আত্মত্যাগে পেয়েছি মহান স্বাধীনতা।’

‘তাদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি জেলখানার শহীদ ৪ জাতীয় নেতা।’

এ সময় মোঃ আব্দুল হাই সরকার বীর প্রতীক আরো বলেন,

‘রাসূল সাঃ এবং তাঁহার সাহাবীগণ জানমাল সবকিছুই উৎসর্গ করে সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করেছেন।’

‘সালাত অর্থ সাংসারিকতা। সংসার ধর্ম ইসলাম। সালাত কায়েম কর। সংসার কায়েম কর। বিশ্ব সংসার কায়েম কর।’

‘বিশ্ব সংসার কায়েম করার মূলনীতি জাতীয়তাবাদ, অসম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র।’

‘বাস্তবায়ন সালাত কায়েম। সালাতের হিসাব সর্বপ্রথম। হে আমাদের প্রতিপালক! তুমি মানবজাতিকে একদিন একত্রে সমবেতর করিবে, ইহাতে কোন সন্দেহ নাই।’

‘নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।’

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম

 

ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—

 

 

 

আরও পড়ুন:

এনএএন টিভি