কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী ও খাদ্য বিতরণ করেছে চকরিয়া উপজেলার প্রবাসীদের অন্যতম সংগঠন চকরিয়া প্রবাসী ‘সোসাইটি ’।
১০ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলার বরইতলী, ফাঁসিয়াখালী, কাকারা ও বদরখালী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে বিতরণ করা হবে বলে নিশ্চিত করেন সোসাইটির নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, চিডা, মুডি, পাউরুটি, চিনি, চাউল, আলো, মসুরের ডাল।
বিশাল এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন চকরিয়া প্রবাসী ফোরাম, আছিয়া-কাসেম ট্রাস্ট, নুর-মজিদ ট্রাস্ট ও বরইতলী প্রবাসী সমিতি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা- মাওলানা হাবিবুল মতিন মানিক, সহ সভাপতি- মোহাম্মদ জাকির হোসাইন,
যুগ্ম সাধারণ সম্পাদক- এম ইকবাল হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, নুরুল আবছার, অর্থ সম্পাদক- হাফেজ মোহাম্মদ উসমান গনি,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মিজবাহ উদ্দীন, প্রবাসী কল্যাণ সম্পাদক- মাওলানা আব্দুল গফুর ও প্রচার ও প্রকাশনা সম্পাদক- নুরুল আবছার প্রমুখ।
ইউটিউবে ভিডিওটি দেখতে লিঙ্কে ক্লিক করুন —
আরও পড়ুন:
- ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া!
- জুড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সেন্টমার্টিন দ্বীপে ভেসে আসা অজ্ঞাত দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ইতালির প্রবাসী বাংলাদেশীদের রেস্টুরেন্ট KPC’র শুভ উদ্ভোধন
- পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের ছয় সেনা নিহত
- টেকনাফের নাজির পাড়ায় ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
- তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত

Comments are closed.