ইতালির রোমে ভোজন বিলাসী মানুষের চাহিদার কথা ভেবে রাজধানী রোমের ফিদেনে’তে বাংলাদেশী মালিকানাধীন হালাল রেস্টুরেন্ট ‘KPC’র শুভ উদ্ভোধন করা হয়েছে।
প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম আরজু, শাকিল আহমেদ, মোঃ মাসুদ, শরিফুল ইসলাম,
মামুন চৌধুরী, সাইফুল ইসলাম মাহফুজ, মাহমুদুল হাসান ও মোঃ এনামুল হক রুবেলের যৌথ উদ্যোগে চালু হওয়া এই রেস্টুরেন্টে
ইতালিয় খাবার থেকে শুরু করে দেশীয় খাবার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনের প্রথম দিনেই রেস্টুরেন্টে ছিলো বিদেশী ক্রেতাদের ভিড়। এ সময় তারা খাবারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জামিলুল আরিফ,
জালালাবাদ এসোসিয়েশন ইতালির সহ সভাপতি মইনুল ইসলাম, ইসরাফিল হোসাইন স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনেরা। এ সময় তারা নতুন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
ফিদেনে এলাকায় বাংলাদেশী রেস্টুরেন্ট না থাকায় নতুন এই রেস্টুরেন্ট উদ্বোধন হওয়াতে খুশী স্থানীয় প্রবাসীরা।
প্রবাসে বাংলাদেশীদের ব্যবসা সম্প্রসারিত হলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, বাড়বে রেমিট্যান্স প্রবাহ, হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন।
মনজুর আলম ইতালি
ইউটিউবে ভিডিওটি দেখতে লিঙ্কে ক্লিক করুন —
আরও পড়ুন:
- ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন না’গঞ্জের ১৮ জন পুলিশ কর্মকর্তা
- চুয়াডাঙ্গা সদরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকের প্রাণহানি
- সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
- গাজীপুরে ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় গ্রেফতার ৫
- ডিমের আড়তে ভোক্তা অধিকারের অভিযান
- মুন্সীগঞ্জে বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর প্রাণহানি; আহত ৩
- জামায়াতের সেক্রেটারিসহ দুই নেতা গ্রেফতার
- আখাউড়ায় উরসে এসে ট্রেনে কাটা পড়ে ও ঝাঁপ দিয়ে চারজন নিহত

Comments are closed.