রাজধানীতে বাথরুমের দরজা ভেঙে কর্মচারীর মরদেহ উদ্ধার

রাজধানীতে একটি মার্কেটের বাথরুমের দরজা ভেঙে দুলাল ভূঁইয়া (৫২) নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুলাল মুন্সীগঞ্জের সদর উপজেলার কাজী কসবা গ্রামের মৃত হাসেম ভূঁইয়ার ছেলে।

শুক্রবার (১১ আগস্ট) সকালের দিকে রাজধানীর মোতালেব প্লাজার চতুর্থ তলার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান জানান,

‘বৃহস্পতিবার দুপুরের দিকে বাথরুমে যান দুলাল। কিন্তু ওই দিন সারাদিন নিখোঁজ ছিলেন। দোকানের লোকজনও তাকে খুঁজেছিলো।’

‘এরপর শুক্রবার সকালে জহুরা বেগম নামে এক পরিচ্ছন্নতা কর্মী বাথরুম পরিষ্কার করতে যান।’

‘তবে সেখানে গিয়ে তিনি দেখতে পান, বাথরুমের ভেতর থেকে ছিটকিনি লাগানো। এরপর আশপাশের লোকজনকে ডাকেন।’

‘এরপর ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, সেখানে দুলাল অচেতন অবস্থায় পড়ে আছেন।’

‘এরপর তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান,

‘মৃত দুলাল একটি মোবাইল যন্ত্রপাতি বিক্রয়ের দোকান কর্মচারী ছিলেন। হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

‘তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকতা।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card