মুন্সীগঞ্জে বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুকি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—তার মেয়ে শাহিনা আক্তার, ছেলে মোহাম্মদ হোসাইন, নাতনী নুসরাত জাহান।
মৃত খুকি কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়,
নিহতের মেয়ে জামাই দেলোয়ার হোসেন শান্তিনগরের নূরে মদিনা বালক-বালিকা মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
সম্প্রতি তার শাশুড়ি এবং শ্যালক তার বাড়িতে বেড়াতে আসে।
শুক্রবার গোসল শেষে বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তার শাশুড়ি খুকি বেগম।
এ সময় মৃতের নাতনী তার সাথে ছিল। শিশুর কান্নাকাটি শুনে তার ছেলে হোসাইন এবং মেয়ে শাহিন তাকে বাঁচাতে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে খরব পেয়ে ফায়ার সার্ভিস সদস্যর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকেই ঢাকা পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে শিশু নুসরাত বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
তার মেয়ে শাহিনা বেগম এবং নাতনী নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন,
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Comments are closed.