শ্রীনগরে প্রতিবেশীকে হয়রানীর চেষ্টার অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ তুলে হয়রানীর চেস্টা উঠেছে এক নারীর বিরুদ্ধে।

ভুক্তভোগী ভাগ্যকুল ইউনিয়ন এ-র মান্দ্রা গ্রামের সালাম তালুকদার ও মিন্টু গাজী একই গ্রামের লিমা বেগমের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন।

সালাম তালুকদার ও মিন্টু গাজীর দাবি লিমা বেগম তাদের হয়রানির উদ্যেশ্যে বিভিন্ন ভাবে হয়রানি করার জন্য মিথ্যে অভিযোগ তুলছেন।
এবিষয়ে ভুক্তভোগী সালাম তালুকদার রিমা বেগম ও বেবি আক্তার কে বিবাদী করে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সালাম তালুকদার বলেন,লিমা আমার প্রতিবেশী গত ১১ফেব্রুয়ারী আমার বাড়ির ভিতর ঘরের সামনের সিড়ি ও স্লাপ তৈরির জন্য ইট ভাঙ্গতেছিলাম।বিবাদী হঠাৎ করে বাড়ির পাশে এসে না জেনে সন্দেহ করে বলেন,আমি নাকি সীমানায় প্রাচীর নির্মাণ করেতেছি এই বলে নানান কথাবার্তা বলতে থাকে।আমি ইট ভাঙ্গা বন্দ করে দেই।এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সীমানা মাপজোপ করার তারিখ নির্ধারণ করলে উপস্থিত না থেকে।আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।শুধু তাই নয় সংবাদ কর্মীর মাধ্যমে মিথ্যে তথ্য দিয়ে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশ করান।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিল আহম্মেদ বলেন,অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এনএএন টিভি