ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পাশের ময়লার স্তূপ থেকে দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার জানান,
রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক নারী থানায় খবর দেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবনের গেট সংলগ্ন রাস্তা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এসআই হারুন আরও জানান,
পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, জমজ বাচ্চা।
রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো জমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি কর্তৃপক্ষ জানায়।
তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছে তাদের। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
- দুপুর পর্যন্ত ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- যুক্তরাষ্ট্রে বিগত বছরে আত্মহত্যা সংখ্যা প্রায় ৪৯ হাজারের বেশি
- ‘দুর্যোগ কবলিত স্থান ছাড়া সব জায়গায় পরীক্ষা চলবে’
- আখাউড়ায় উরসে এসে ট্রেনে কাটা পড়ে ও ঝাঁপ দিয়ে চারজন নিহত
- নাটোরে মাটি খুঁড়ে পরকীয়া প্রেমিকের মরদেহ উদ্ধার
- গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় ছিনতাইকারীদের কবলে
- ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪৬
- বিএনপি নেতাদের অগ্নিপরীক্ষা আজ
- অডিটের নামে দোকানে ঢুকে প্রতারণা, দুই ইরানী যুবক গ্রেফতার
