‘দুর্যোগ কবলিত স্থান ছাড়া সব জায়গায় পরীক্ষা চলবে’

এইচএসসি পরীক্ষা চলার সময় যদি কোন স্থান প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয় শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে অন্য সব স্থানে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বাড়লেও তাতে পাবলিক পরীক্ষা বন্ধ রাখার মত সুযোগ নেই।

কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তবে তাদের জন্য প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী যারা ইতিমধ্যে

পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তাদের পরীক্ষা পিছিয়ে দেয়া যায় না। যেহেতু এটি পাবলিক পরীক্ষা তাই পরীক্ষা সময়মতো নেওয়া জরুরি।’

 

তিনি বলেন, ‘কোভিডের কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হচ্ছে। তাই পরীক্ষা গত বছর চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে।

আগামী বছর স্বাভাবিক সময়ের যত কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা যায় তা চেষ্টা করা হবে।’

এ সময়ে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ,

চাঁদপুর জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নুর খানসহ অনেকে।

আরও পড়ুন :

এনএএন টিভি