নাটোরে মাটি খুঁড়ে পরকীয়া প্রেমিকের মরদেহ উদ্ধার

নাটোরে বড়াইগ্রামে নলকূপের গোড়ায় ১০ ফুট মাটি খুঁড়ে শাহীন শাহ (৪০) নামে এক পরকীয়া প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নাটোরে বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

শাহীন শাহ সদর উপজেলার দস্তনাবাদ গ্রামের নজিরশাহর ছেলে এবং নাটোর জজ কোর্টের মুহুরী।

এ ঘটনায় পরকিয়া প্রেমিকা সৌদি প্রবাসী আয়ুব আলীর স্ত্রী ও জলন্দা গ্রামের হেলাল হোসেন ফালুর মেয়ে হুসনেয়ারাকে আটক করেছে পুলিশ।

শাহীন শাহের চাচাত ভাই আনোয়ার হোসেন বলেন, গত সোমবার কোর্টের কাজ শেষে করে বাড়িতে যায় শাহীন শাহ।

এ সময় সিংড়ার সৌদি প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী হুসনেয়ারা ফোনে তাকে ডেকে নেয়। সেই দিন রাত থেকেই শাহীনের মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ব্যপারে সদর থানায় জিডি করা হয়েছে।

অভিযুক্ত হুসনেয়ারা বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকার সুযোগে প্রায়ই আমাকে উত্ত্যক্ত করে শাহীন।

সোমবার সন্ধ্যায় আমার বাড়িতে এসে আমার সাথে মেলামেশার চেষ্টা করে। আমি তাকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গলার ফাঁসি দিয়ে শ্বাসরোধে হত্যা করি।

পরে নলকূপ মেরামতের জন্য খুঁড়ে রাখা গর্তে ফেলে মাটি চাপা দিই।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি