গত ৫ আগস্ট থেকে চিলির ইকুইকে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ।
টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলছে ব্রাজিল।গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
আজ সেমিফাইনালে চিলির মুখোমুখি হবে সেলেসাওরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে প্রথম সেমিফাইনালে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও কলম্বিয়া।
ব্রাজিল-চিলির ম্যাচটি সরাসরি দেখা যাবে কনমেবলের ইউটিউব চ্যানেলে।
এর আগে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল।
সেখানে লে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দিয়েছে সেলেসাওরা।
আর্জেন্টিনাকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
এদিন ম্যাচের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চড়াও হতে থাকে সেলেসাওরা।
শেষ পর্যন্ত আকাশি-নীলদের জালে ১০ বার বল জড়িয়েছে তারা। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টাইনরা।
আরও পড়ুন :
- ঢাবি হলের ময়লার স্তূপ থেকে জমজ ছেলের মরদেহ উদ্ধার
- উন্নয়নের কারণে বিদেশিদের নজরে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
- পাহাড়ি নদীতে নিখোঁজ হওয়া কৃষকের মরদেহ ভেসছে ৪ দিন পর
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬০ জন
- পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের ছয় সেনা নিহত
- খাগড়াছড়িতে পানিবন্দি আট গ্রামের সহস্রাধিক মানুষ!
- পরীক্ষা শেষে ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন
