খাগড়াছড়িতে পানিবন্দি আট গ্রামের সহস্রাধিক মানুষ!

খাগড়াছড়িতে ধীর গতিতে পানি নামায় জেলার দীঘিনালার আটটি গ্রামের সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে, এছাড়া আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে কয়েক শতাধিক পরিবার।

তবে খাগড়াছড়ি পৌর এলাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারগুলো নিজ বসতবাড়িতে ফিরে গেছেন। পানি সরে যাওয়ায় বাড়িঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন করছেন তারা।

মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান,

‘মেরং ইউনিয়নের আটটি গ্রামের সহস্রাধিক মানুষ এখনো পানিবন্দি । ওইসব এলাকার নিম্নাঞ্চল থেকে এখনও পানি সরেনি।’

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ি পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত।

অপরদিকে, দীঘিনালা ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশপাশের আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ত্রান বিতরণ করেছেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিস।

আরও পড়ুন:

এনএএন টিভি