জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি অছির উদ্দিনকে ২০ বছর পর
গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুরে তাকে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অছির উদ্দিন জেলার কালাই উপজেলার মোলামগাড়ি এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান,
২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন তার স্ত্রী আঞ্জুকে চাতাল থেকে বানগ্রামে ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।
পরের দিন সকালে মোলামগাড়ি এলাকার একটি ধান ক্ষেতে আঞ্জুর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৬ ডিসেম্বর নিহতের চাচা হামিদ আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেসময় থেকে অছির পলাতক ছিলেন।
এদিকে, ২০২৩ সালের ৩১ জুলাই অছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও
১০ হাজার টাকা জরিমানা করেন জয়পুরহাট দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন।
এরপর আজ বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা তাকে গ্রেফতার করে র্যাব।
আরও পড়ুন :
- প্রথম শ্রেণির ছাত্রীকে ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষকে যাবজ্জীবন কারাদণ্ড
- ছেলেকে নিয়ে ‘বার্বি’ সিনেমার দর্শক হলেন ট্রুডো!
- ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা
- ছেলের জন্মদিনে আক্ষেপ রয়ে গেলো পরীমনির!
- যুক্তরাষ্ট্রের হাওয়াই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩৬
- জিআই পণ্য হিসেবে স্বীকৃত পেল নাটোরের `কাঁচাগোল্লা!
- ময়মনসিংহে ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যায় ৫ জনের যাবজ্জীবন
- কক্সবাজারে বন্যা কবলিত এলাকায় চার শিশুর মরদেহ উদ্ধার
- কক্সবাজারে খালের পানিতে পড়ে তিন ভাই-বোনের প্রাণহানি
- চকরিয়ায় বন্যার পানিতে নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
- বন্যার পানিতে নিখোঁজ হওয়া নাতি-দাদার মরদেহ উদ্ধার
- চকরিয়ায় ট্যাংক পরিস্কার করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যুর, অত:পর মারা গেলেন বাবাও
- তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত
- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৪০
- গাইবান্ধায় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্ত্রীর প্রাণহানি
- দৌলতখানে বাবার পায়ের ধাক্কায় ভেসে উঠলো শিশুর মরদেহ
- ডেঙ্গুরোগে বয়স্ক রোগীদের মারা যাওয়ার হার আক্রান্তের তুলনায় বেশি
- দৌলতখানে বাবার পায়ের ধাক্কায় ভেসে উঠলো শিশুর মরদেহ
