বন্যার পানিতে নিখোঁজ হওয়া নাতি-দাদার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর আবু সৈয়দ (৮৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে দোহাজারীর জামিজুরী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, গত (৯ আগস্ট) বিকেলে বৃদ্ধের ১০ বছর বয়সী নাতি আনাছের লাশ উদ্ধার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়,

‘বন্যার পরিস্থিতির অবনতি দেখে গ্রামের বাড়িতে ফেরার পথে আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হয় দাদা আবু সৈয়দ (৮৩) ও নাতি আনাছ (১০)।’

‘পরবর্তীতে ঢলের পানি কিছুটা কমায় একদিন পর নাতির লাশ পাওয়া যায়। তার একদিন পর একই জায়গা থেকে দাদার লাশও উদ্ধার করা হয়।’

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান,

‘জামিজুরী এলাকায় ৮৩ বছর বয়সী বৃদ্ধ আবু সৈয়দ ও তার নাতি আনাছ পানিতে ভেসে যান।’

‘এর মধ্যে আনিসের লাশ ভেসে ওঠার পর উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে দাদা আবু সৈয়দের লাশও উদ্ধার করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি