অবশেষে ধরা পড়লো অজানা এক আতঙ্ক ‘ঝুলা পার্টি’। এই পার্টির প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়,
বেশ কিছুদিন আগে ব্যাগভর্তি ১৬ লাখ টাকা নিয়ে রিকশায় যাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু নেমে দেখেন ব্যাগে কোনো টাকা নেই।
এরপর এ বিষয়ে থানায় অভিযোগ জানালে পুলিশের তদন্তে বের হয়ে আসে, রিকশার পেছনে ঝুলে এক কিশোর ওই ব্যক্তির ব্যাগ থেকে টাকা চুরি করেছে। আর তাকে সহায়তা করে আরও দুজন।
এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।
তারা বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় চক্রটি অভিনব কায়দায় টাকা, মোবাইল, ল্যাপটপ চুরি করে আসছে। পুলিশের খাতায় এদের নাম ‘ঝুলা পার্টি’।
গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ জানান,
জিজ্ঞাসাবাদে তারা অভিনব কায়দায় চুরি করার এই বিদ্যা যার কাছ থেকে রপ্ত করেছে তার নাম জানিয়েছে।
এছাড়া, তারা আরও বলেছে,
‘তিন বছর আগে তারা ওই গুরুর কাছ থেকে এই চুরিবিদ্যা রপ্ত করে। আর তাদের গুরু ঢাকার অন্য একটি এলাকায় আরও একটি গ্রুপ চালাচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান বলছেন,
‘যে কিশোর রিকশায় ঝুলে চুরি করে সে দলের প্রধান সোহেলের সৎভাই।
তিন-চার দিন আগে সৎবাবাকে এক লাখ টাকা দিয়ে এক বছরের জন্য ময়মনসিংহ থেকে তুহিনকে ঢাকায় নিয়ে আসে চক্রের প্রধান সোহেল।
তারা সবাই সংঘবদ্ধ চক্রের সদস্য। কাঁধে ব্যাগ, পাঞ্জাবি পরা এবং রিকশায় চড়েন এমন ব্যবসায়ীদের টার্গেট করে তারা।
আরও পড়ুন:

Comments are closed.