ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাক চাপায় ফজলু মুন্সি (৪৫) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
নিহত ফজলু মুন্সি মাগুরার মোহাম্মদপুর উপজেলার চাউলিয়া গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে।
গুরুতর আহত ইউছুফ বিশ্বাস (৭০), আশরাফ (৩৫), শোয়েব (৪৭) ও মজিবরকে (৫০) স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর মধ্যে, মজিবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন উপজেলার মাঝিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কৃষি শ্রমিকের হাট বসে। অন্যের বাড়িতে কৃষি কাজ করার জন্য ওই হাটে আসেন ফজলু মুন্সি।’
‘এ সময়ে হঠাৎ করেই ঝিনাইদহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফজলু মুন্সিসহ জমায়েত হওয়া অন্যান্য কৃষি শ্রমিকদের চাপা দেয়। ঘটনাস্থলেই ফজলু মুন্সি মারা যান।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন,
‘চালক পালিয়ে গেছেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন:
- সাকিবের দিকে তাকিয়ে আছে বিসিবি
- খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট
- অভিনেত্রী চমকের অভিযোগ মিথ্যা: আরশ
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে
- মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে : রাহুল গান্ধী
- প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; চিকিৎসকের প্রাণহানি
- মৌরি হতে পারে একাধিক রোগের অন্যতম উপায়!
- বরগুনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা
