প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; চিকিৎসকের প্রাণহানি

বরিশালের গৌরনদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ইকরা বিনতে হাফিজ (২৮) নামে এক ইন্টার্ন নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার গাড়িচালক।

বুধবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরা বিনতে হাফিজ (২৮) ঢাকার উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামীর নাম মাহী।

এ বিষয়ে গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার বলেন,

‘ঢাকা থেকে বরিশালের আসছিলো প্রাইভেটকারটি। গৌরনদীর কটকস্থল এলাকা এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।’

‘এতে নাহিদ ও গাড়িচালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসাধীন থেকে ইকরা বিনতে হাফিজের মৃত্যু হয়।’

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান,

‘গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকারটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এরপর আধা ঘণ্টার চেষ্টার পর গাড়ি কেটে চালককে বের করা হয়েছে।’

‘তবে এর আগেই চিকিৎসককে বের করা হয়। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার পরই তিনি মারা গেছেন।’

উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির জানান,

‘গত রাতে হাসপাতালে ডিউটি করেছেন ডা. ইকরা বিনতে হাফিজ। ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।’

‘খবর পেয়ে তাদের হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা রওনা হয়েছে। তার পরিবারকেও খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card