কক্সবাজারে ক্রিস্টালমেথ (আইস) পাচার মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন।
মামলার রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট দীলিপ কুমার ধর।
সাজাপ্রাপ্তরা হলেন টেকনাফ হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে সৈয়দুল ইসলাম।
মামলার নথির বরাতে অ্যাডভোকেট দীলিপ কুমার ধর বলেন,
গত ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবরে ২ বিজিবি সজাগ থাকে।
এক পর্যায়ে কেওড়া বাগান থেকে আসা সন্দেহজনক একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
আটকের দেহ তল্লাশি করে গামছা মোড়ানো ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে তাকে এ শাস্তি দেয়া হয়।
আরও পড়ুন :
- প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; চিকিৎসকের প্রাণহানি
- লক্ষ্মীপুরে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় ৮০টি পরিবারকে জমিসহ ঘর প্রদান
- সাকিবের দিকে তাকিয়ে আছে বিসিবি
- আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে
- বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার শুনানি শুরু হয়েছে
- বরগুনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা
- ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
- অভিনেত্রী চমকের অভিযোগ মিথ্যা: আরশ
- ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে বাড়িছাড়া
- কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার
- নেত্রকোনা সীমান্ত থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার
- সিলেটে নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
- কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী

Comments are closed.