কারিগরি ত্রুটির কারণে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
শেওড়াপাড়ায় মেট্রোরেলে লাইনে বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় এ সমস্যা হয়েছিল। বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারানোর পর চলাচল শুরু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। পরে তা ঠিক করার পর দুপুর ১২টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) এক কর্মকর্তা জানান,
শেওড়াপাড়ায় মেট্রোরেলে লাইনে বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় এই সমস্যা হয়েছিল।
এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সেখানে টেকনিক্যাল টিম কাজ করে। ১২টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়।
ফলে সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।
আরও পড়ুন :
- কক্সবাজারে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড
- প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; চিকিৎসকের প্রাণহানি
- বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ২৯
- কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী
- এইচএসসি কে কেন্দ্র করে ৪৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার
- খুলনায় নারী ফুটবলারদের হামলা; ৩জনের জামিন নামঞ্জুর
- ধর্ষণ মামলায় ১১ দফায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক
- সাকিবের দিকে তাকিয়ে আছে বিসিবি
