খুলনায় নারী ফুটবলারদের হামলা; ৩জনের জামিন নামঞ্জুর

খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনায় তিন আসামির জামিন  নামঞ্জুর করেছেন আদালত। এতদিন তারা জামিনে ছিলেন।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এ আদেশ দেন।

এ সময় নারী ফুটবলারদের জামিনে থাকা তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়,

‘জামিনে থাকা অবস্থায় বাদী পক্ষকে হুমকি দেয়ার কারণে আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।’

‘বাদী পক্ষের আইনজীবী মনুজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।’

‘গত ২৭ জুলাই বটিয়াঘাটার একটি একাডেমিতে অনুশীলন চলাকালে প্রতিবেশী নূপুর মোবাইলে ফুটবলার সাদিয়ার ছবি তুলে তার পরিবারকে দেখিয়ে অপদস্থ করে।’

‘২৯ জুলাই বিষয়টি নূপুরের পরিবারকে জানাতে গেলে বাগবিতণ্ডা ও হামলার শিকার হন সাদিয়া ও তার সতীর্থরা।’

‘২৯ জুলাই সাদিয়া নাসরিন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন।’

‘এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে। বাকি তিন আসামি আদালত থেকে জামিন নিয়ে বাইরে ছিলেন।’

এদিকে, বাদীপক্ষের অভিযোগ,

‘বাইরে থাকা আসামিরা মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখায় এবং বাদীর ওপর এসিড নিক্ষেপের হুমকি দেন।’

‘এ ঘটনায় ৩১ জুলাই বটিয়াঘাটা থানায় আবার সাধারণ ডায়েরি করেন বাদী।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card