পশ্চিম জার্মানির ডুসেলডর্ফ শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন বোমা পাওয়া গেছে। এর পরপরই ওই এলাকার ১৩ হাজার মানুষকে সাময়িকভাবে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেয় স্থানীয় দমকল বাহিনী। এরপর সোমবার (০৭ আগস্ট) রাতারাতি সেটি নিষ্ক্রীয় করা হয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে,
‘মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমাটির ওজন প্রায় এক টন। এটি শহরের চিড়িয়াখানার কাছাকাছি এলাকায় কাজ করার সময় পাওয়া গেছে। পরে রাতারাতি সেটি নিষ্ক্রীয় করা হয়।’
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে,
‘বোমা আবিষ্কারের ফলে দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম লাইন বন্ধ হয়ে যায়।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৮ বছর পরও জার্মানির বিভিন্ন এলাকায় এখনও অবিস্ফোরিত বোমা রয়ে গেছে। বিভিন্ন স্থাপনা নির্মাণ বা কাজ করার সময় এসব বোমা খুঁজে পাওয়া যায়।
২০২০ সালে একই আকারের ব্রিটিশ বোমা পাওয়ার পর ফ্রাঙ্কফুর্টে ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছিল।
২০২১ সালের ডিসেম্বরে মিউনিখের একটি নির্মাণস্থলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা বিস্ফোরণে চারজন আহত হয়।
এর আগে, ২০১৭ সালে ফ্রাঙ্কফুর্টে ১.৪ টন ওজনের বোমার সন্ধান মেলে। এই ঘটনায় ৬৫ হাজার লোককে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিলো।
আরও পড়ুন :
- গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের
- সাংবাদিক নাদিম হত্যা মামলায় ৫জনের জামিন নামঞ্জুর
- মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া দেখল ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়
- পিরিয়ডকালীন সময়ে ব্যথা কমাতে খেতে হবে যে খাবার!
- চট্টগ্রামে ভারী বর্ষণে ক্লাস ও পরীক্ষা ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ
- ছেলের নাম পরিবর্তন করলেন পরীমনি!
- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের ঘটনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
