দেশের ছয় অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাশপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৈৗ হুঁশিয়ারি সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার বিকাল ৩টা ৪৫ থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং
কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্য দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন :
- রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটবে সবার?
- সৌদি আরবের এক নারী ১১০ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছেন
- ঝিনাইদহে সাপের কামড়ে একজন নিহত
- পলাশবাড়ীতে ভূমি ও গৃহহীন পরিবারের ঘর হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফ্রিং
- আটটি দেশের নাগরিকদের ই-ভিসা দেবে, সৌদি
- খাগড়াছড়িতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে ২ শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে
- তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৪জনের প্রাণহানি
- বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা: কাদের
- মঙ্গলবার দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ
- কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বন্যার পানিতে এক যুবক নিখোঁজ

Comments are closed.