রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটবে সবার?

রাশিফল অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে পলাশবাড়ীতে ভূমি ও গৃহহীন পরিবারের ঘর হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফ্রিং নেয়া যাক সোমবারের (৭ আগস্ট) রাশিফল :-

মেষ:

ভাই-বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণে আনন্দ পেতে পারেন।

কর্মসূত্রে আপনাকে প্রবাসী হয়ে যেতে হতে পারে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।

দিনটি সাধারণ ভাবেই কাটবে। পরিশ্রমের পর শিগগিরই লাভের প্রত্যাশা করবেন না।

বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে।

সারাদিন ব্যস্ততা থাকবে। সরকারি বিবাদ মোকাবিলার মেটানোর জন্য দৌড়ঝাঁপ করতে হবে।

 

বৃষ:

পরিশ্রমের সুফল পাবেন, তবে একটু দেরিতে। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

চাকরিজীবীরা বড় সাফল্য লাভ করবেন। পরিবারে নতুন অতিথি আসতে পারে। এ জন্য বাড়তি কিছু অর্থ ব্যয় হতে পারে।

কঠিন পরিশ্রমের পর সাফল্য লাভ করবেন। সন্ধ্যাবেলা ক্লান্তি অনুভব হতে পারে।

জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করতে পারেন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনো বিবাদ চললে আজ তার সমাধান হবে।

কর্মস্থলে জনপ্রিয়তা পেতে পারেন। ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে।

মিথুন:

নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবের কারণে কর্মস্থলে সম্মান বৃদ্ধি পেতে পারে।

সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। শ্রাবণের বৃষ্টিভেজা দিনে প্রিয়জনের সঙ্গে একটু একান্তে সময় কাটিয়ে নিতে পারেন।

সবার সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। বিবাহিতদের জীবনে জঠিল সমস্যা হতে পারে।

 

কর্কট:

অফিসের প্রয়োজনে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। বাড়তি কোনো খরচের জন্য ঋণ নিতে হতে পারে।

বাবার সঙ্গে আলোচনায় ব্যবসার প্রসার ঘটবে। কোনো ভুল কাজ করার জন্য মনে শান্তি পাবেন না।

সারা দিন ব্যবসা ভালো চললেও দুপুরের পর জটিলতা আসতে পারে। সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময়।

যানবাহন চলাচলে অতিরিক্ত সতর্ক থাকুন। ভালো আয় হতে পারে ও আর্থিক উন্নতি বজায় থাকবে।

 

সিংহ:

প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হতে পারেন। সুন্দর কথা বলায় সুনাম বাড়তে পারে।

মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, সতর্ক থাকুন।

শরীরের কোথাও আঘাত লাগতে পারে। কিছু কেনার জন্য অর্থ ব্যয় হবে। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। কর্মস্থলে জনপ্রিয়তা পেতে পারেন।

 

কন্যা:

ব্যয়ের প্রতি একটু নজর দিতে হবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।

দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পাবেন। দুপুরের পরে কোনো ভালো কাজ নষ্ট হতে পারে। চাকরি ও ব্যবসায় ইতিবাচক আনন্দ পেতে পারেন।

সন্ধ্যাবেলা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

চাকরিতে নারী বন্ধুর সাহায্যে ধন লাভ করতে পারেন। আত্মীয় ও প্রতিবেশীদের জটিলতায় জড়াবেন না।

 

তুলা:

প্রতিদিনের কাজ থেকে সরে কোনো নতুন কাজে হাত দিতে পারেন। সন্ধ্যাবেলা বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করতে পারবেন। বাড়িতে মেহমানের আগমনের সম্ভাবনা রয়েছে।

ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা হতে পারে। বন্ধুদের সঙ্গে ঝামেলা হতে পারে।

 

বৃশ্চিক:

নতুন ব্যবসা শুরু করলে উন্নতি করতে পারবেন। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান।

উপার্জনের ভাগ্য ভালো, তবে ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে উপকার পেতে পারেন।

লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না, হালকা ভাবে নিন। কাজের জন্য ভ্রমণে বাধা। শরীরে কোনো ব্যাধির জন্য যন্ত্রণা বাড়বে।

 

ধনু:

দীর্ঘদিন ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতেও পারেন।

বাড়িতে দূরের আত্মীয়-স্বজনের আনাগোনা বাড়বে। দূরের যাত্রা শুভ। আপনার বিশেষ কোনো চেষ্টা সফল না-ও হতে পারে।

মিথ্যার আশ্রয় নিলে ফেসে যেতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে।

মকর:

অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে।

পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

আজ আপনার সব আটকে থাকা কাজ পূর্ণ হবে। সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন।

কর্মক্ষেত্রে এদিক-ওদিক মন ছুটবে। যে কারণে কিছু ভুল হতে পারে। সাবধান থাকতে হবে।

 

কুম্ভ:

কারও কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন। ধর্মীয় কাজে দান করে শান্তি পাবেন।

কাজের জন্য বাড়ির কেউ বাইরে যেতে পারে। সঙ্গীতচর্চায় নতুন সুযোগ আসতে পারে। স্বর্ণ ব্যবসায়ীদের জনৗ দিনটি শুভ নয়।

পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

নিজের কাজে ভুল করবেন না। সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন।

পরিবারের কোনো সদস্যের বিয়ের আলোচনা চলতে থাকলে তা পাকা হবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদে সাফল্য লাভ করবেন।

 

মীন:

শত্রুরা আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। তবে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

সন্তানের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য কাছের বা দূরের যাত্রায় যেতে পারেন।

বহুমূল্য বস্তু লাভ করার পাশাপাশি এমন কোনো ব্যয় সামনে আসবে যা আপনাকে অনিচ্ছা সত্ত্বেও করতে হবে।

পরিবারের কোনো সদস্যের কাছ থেকে দুশ্চিন্তামূলক সংবাদ পেতে পারেন।

কোনো লগ্নি করল তা থেকে সাধারণ লাভ অর্জন করবেন। অর্থ লগ্নির পূর্বে সবদিক ভালোভাবে যাচাই করে নিন।

 

এনএএন টিভি