আরও আটটি দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি আরব। গতকাল রবিবার এ ঘোষণা দিয়েছে দেশটি।
এই আটটি দেশ হলো আলবেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।
এই দেশগুলোর নাগরিকেরা অনলাইনের মাধ্যমে কিংবা দেশটির যেকোনো বন্দরে পৌঁছার পর এ ধরনের ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এ ভিসার আওতায় মধ্যপ্রাচ্যের দেশটি ঘুরে দেখার পাশাপাশি তারা ওমরাহ করতে পারবেন,
আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে এমনকি ব্যবসায়িক কাজেও অংশ নিতে পারবেন।
দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন,
‘নতুন আটটি দেশে ই-ভিসা সম্প্রসারিত করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের জন্য তার দরজা খুলে দেওয়ার পথে এবং
এখানে আসা দর্শনার্থীদের ভ্রমণ সহজ করায় আরও একটি ধাপ এগিয়ে গেল।’
উল্লেখ্য, নতুন আটটি নিয়ে সৌদি আরবের ই-ভিসা পাওয়া দেশের সংখ্যা দাঁড়াল ৫৮টি।
সূত্র : আরব নিউজ, আরাবিয়ান বিজনেস
আরও পড়ুন :
- খাগড়াছড়িতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে ২ শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে
- তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৪জনের প্রাণহানি
- বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা: কাদের
- মঙ্গলবার দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ
- কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বন্যার পানিতে এক যুবক নিখোঁজ
- মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া দেখল ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়
- ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হয়ে ‘সাইবার নিরাপত্তা আইন’ : আইনমন্ত্রী
- ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হবে সাইবার নিরাপত্তা আইনে’
