জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বকশীগঞ্জ আমলী আদালতের বিচারক তানভীর আহম্মেদ পাঁচজনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইউসূফ আলী জানান,
সাংবাদিক রাব্বানী হত্যা মামলায় গ্রেফতার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন।
বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন।
এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।
১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এই ঘটনায় ১৭ জুন নিহত রাব্বানীর স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

Comments are closed.