সুনামগঞ্জে আট মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৭ আগস্ট) উপজেলার নাদামপুর গ্রামের এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের অটোরিকশা চালক সহিবুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়,

‘নাদামপুর গ্রামের অটোরিকশা চালক সহিবুর রহমান অন্যদিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যান।’

‘দুপুরের দিকে পরিবারের লোকজন বসতঘরের পশ্চিমের একটি কক্ষে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় সেফনা বেগমকে (২১) দেখতে পান।’

‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন,

‘ওই গৃহবধূ আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের চার বছরের একটি মেয়ে রয়েছে।’ আর্থিক অভাব–অনটন নিয়ে তাদের দাম্পত্য কলহ ছিল।’

‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি