লক্ষ্মীপুরে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় ৮০টি পরিবারকে জমিসহ ঘর প্রদান

লক্ষ্মীপুরে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় ৪র্থ ধাপে ভূমি ও গৃহহীন ৮০টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

সদর উপজেলায় ২০টি, কমলনগর ৩০টি, রামগতি ৩০টি ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক নুসরাত জাহান।

বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ এ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

জেলায় এ পর্যন্ত মোট ৩২৩৮ টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান,

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুসহ রাজনৈতিক ব্যক্তি,

বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপকারভোগী পরিবারের সদস্যরা।

আরও পড়ুন :

 

এনএএন টিভি