শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি

আগামী শুক্রবার (১১ আগস্ট) সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেদিন বাদ জুমা রাজধানীতে দলটি দুটি গণমিছিল করবে বলে জানা গেছে।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন,

‘শুক্রবার বাদ জুমা ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে দুটি গণমিছিল করা হবে। আলাদা করে একইসময় গণমিছিল হবে।’

‘বিএনপির সঙ্গে এক দফা দাবিতে আন্দোলনে থাকা অন্য দলগুলোও একই দিনে যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।’

মির্জা ফখরুল বলেন,

‘আশা করি সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। বাধা দিলে তার দায় সরকারকে নিতে হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি