তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।
দেশগুলো হলো পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তান।
মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রেজিনা আহমেদকে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।
রেজিনা ১৩তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার।
তিনি বর্তমানে পর্তুগালে কর্মরত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন।
এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে লেবাননের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।
বিমানবাহিনী এ কর্মকর্তা বর্তমানে লেবাননে দায়িত্বরত জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়া ড. মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।
২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার বর্তমানে উজবেকিস্তানে দায়িত্বরত মনিরুল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।
আরও পড়ুন :
- দেশের ৯টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
- ‘টেলিভিশন টকশো’তে বিএনপি নেতাদের অংশগ্রহণে নিষিদ্ধ’
- ৮ ঘণ্টা বন্ধ থেকে নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪২
- ১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আড়াইহাজারে বিশাল গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ভিডিও দেখে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার
- জাপানে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় খানুন
- কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী
- এইচএসসি কে কেন্দ্র করে ৪৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার
- চট্টগ্রামে সৃষ্ট বন্যার জোয়ারে নিখোঁজ ২
- খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদীতে পানি বৃদ্ধি পেয়ে অনেক এলাকা প্লাবিত
- স্ত্রীর সঙ্গে তর্কের জেরে ২ সন্তানকে কুয়ায় ফেলে দিলেন বাবা
