স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন সেতুমন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ এ তথ্য নিশ্চিত করে বলেন,
‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০ মিনিটে মন্ত্রী সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।’
‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১১ আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’
‘২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।’
‘সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।’
আরও পড়ুন :
- স্ত্রীর সঙ্গে তর্কের জেরে ২ সন্তানকে কুয়ায় ফেলে দিলেন বাবা
- চট্টগ্রাম-বান্দরবানে সেনা মোতায়েন
- ‘টেলিভিশন টকশো’তে বিএনপি নেতাদের অংশগ্রহণে নিষিদ্ধ’
- দেশের ৯টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
- ১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ভিডিও দেখে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার
- চট্টগ্রামে সৃষ্ট বন্যার জোয়ারে নিখোঁজ ২
- টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
- প্রাথমিক এ বৃত্তি পরীক্ষা থাকছে না।
- এবার লোকসানের শঙ্কা নিয়ে রোপা আমন চাষ করছেন কৃষকরা
- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অর্ধ-গলিত মরদেহ উদ্ধার
- এইচএসসি পরীক্ষা নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা আগামীকাল
- ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- খাগড়াছড়ির সঙ্গে বন্ধ সাজেকের যোগাযোগ, বিপাকে পর্যটকরা
