শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ।
ডা. দীপু মনি বলেন,
এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এদিকে, এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিল বের করেন কিছু পরীক্ষার্থী।
এ সময় তাদের হাতে দেখা যায়- পরীক্ষা দুইমাস পেছানো, ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবি এবং সোমবার পুলিশি হামলার প্রতিবাদ সংবলিত প্ল্যাকার্ড।
আজও শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শাহবাগ থানার সামনে আসার পরই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা।
পরে সেখান থেকে ছয়জনকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তাদের আটক দেখানো হয়েছে কি না, তা জানা যায়নি।
আরও পড়ুন :
- কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী
- এইচএসসি কে কেন্দ্র করে ৪৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার
- এবার লোকসানের শঙ্কা নিয়ে রোপা আমন চাষ করছেন কৃষকরা
- টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ
- সুনামগঞ্জে আট মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সুনামগঞ্জে আট মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ঝিনাইদহে সাপের কামড়ে একজন নিহত
- কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বন্যার পানিতে এক যুবক নিখোঁজ
- চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৪৫
- অজস্র শ্রদ্ধা আর অশ্রুসিক্ত জলে প্রয়াত পান্না কায়সারের শেষ বিদায়
- শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে চীনে, ৫.৫ মাত্রার ভূমিকম্প
- গাইবান্ধায় সাংবাদিক হামলায় দুর্বত্তেদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা
- শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেয়ে যা বললেন তাসকিন!
- বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত গৃহবধূর মৃত্যু
- অজস্র শ্রদ্ধা আর অশ্রুসিক্ত জলে প্রয়াত পান্না কায়সারের শেষ বিদায়
- দীর্ঘদিনের অনাহারে রাস্তায় পড়ে ছিলো তামিল অভিনেতার মরদেহ
- দেশের তিনটি বিভাগে ভারী বর্ষণ হতে পারে, ভূমিধসের শঙ্কা
- প্রাথমিক এ বৃত্তি পরীক্ষা থাকছে না।

Comments are closed.