শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেয়ে যা বললেন তাসকিন!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র শেখ কামালের নামে প্রতি বছর ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ বছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটটি বিভাগে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানের মধ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ বিতরণ করেছেন।

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এবার ক্রীড়াবিদ কোটায় সেই পুরস্কার পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথোপকথন হয়েছে সেটা গণমাধ্যমকে জানান তাসকিন।

সেই সময় তাসকিন আহমেদকে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে জিজ্ঞেস করছিল যে সামনে কি কি খেলা আছে।

মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে সবার জন্য শুভ কামনা ভালো মতো খেলো।’

পুরস্কার পেয়ে নিজের অনুভূতি জানিয়ে তাসকিন বলেন,

‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card