জম্মু ও কাশ্মির অঞ্চলে ৫.২ মাত্রার তীব্র ভূমিকম্প

ভারতের জম্মু ও কাশ্মির অঞ্চলে ৫.২ মাত্রার তীব্র ভূমিকম্প সংঘটিত হয়েছে। শনিবার (০৫ আগস্ট) ভোরে এ কম্পন অনুভূত হয়েছে।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতীয় সংস্থা সূত্রে জানা গেছে,

ভূমিকম্পের কেন্দ্র ছিল পৃথিবী পৃষ্ঠের ১২৯ কিলোমিটার নীচে। এটা জম্মু ও কাশ্মির অঞ্চলের গুলমার্গ থেকে প্রায় ১৮৪ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন,

এই বছরের জুন থেকে জম্মু ও কাশ্মির অঞ্চলে বিভিন্ন তীব্রতার ১২টি কম্পন আঘাত হেনেছে।

এর আগে, গত জুলাই মাসে জম্মু ও কাশ্মিরের ডোডা জেলায় ভূ-কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সে বার কম্পনের তীব্রতা ছিল ৪.৯।

গত ১৩ জুন ওই জেলায় আবার কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সে বার ভূ-কম্পনে ডোডা জেলার বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল।

গত বৃহস্পতিবার ভোরে ভূমিকম্প হয়েছিল আন্দামান দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩।

তবে কিছু দিন আগেও কম্পন অনুভূত হয়েছিলো রাজস্থানে। দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও কম্পন অনুভূত হয়।

দিল্লি ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছিল পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং জম্মু -কাশ্মির অঞ্চলে।

আরও পড়ুন:

এনএএন টিভি