বরিশালে সহস্রাধিক ইয়াবাসহ ইউপি সদস্য আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে সহস্রাধিক ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারীকে (৪৫) আটক করেছে পুলিশ।

এ সময় তার এক সহযোগী রাসেল আহমেদকে (৪০) আটক করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

এ ঘটনায় এসআই মো. শাহবুদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এর আগে, শুক্রবার দিনগত রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার আম্বিকাপুর এলাকা থেকে তাদেরকে আটক আটক করা হয়।

আটক লুৎফর উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ডের বাসিন্দা।

সহযোগী রাসেল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকার বাসিন্দা।

এসআই আরিফুল বলেন,

‘আম্বিকাপুরে নির্মাণাধীন ক্লাবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।’

‘তখন লুৎফর ও রাসেলকে আটক করে তাদের দেহে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে সহস্রাধিক ইয়াবা পাওয়া যায়।’

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,

‘ইয়াবা সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।’

‘তাদের বিরুদ্ধে এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।’

‘শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি