মণিরামপুর উপজেলা যুবদলের ১নং সদস্য মরহুম রবিউল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চালুয়াহাটি ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির কোষাধক্ষ্য আলহাজ্ব রবিউল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান রনি, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলা আমিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল হোসেন, ইমদাদুল ইসলাম ও আবু মুসা, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল সাদ্দাম, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান, মরহুম রবিউল ইসলামের একমাত্র ছেলে ও রাজগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেনসহ চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।
