চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সাদিকুল ইসলাম (৫২) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
রোববার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-বুলনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়া গ্রামের মৃত তাইনুসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,
‘৬ থেকে ৭জন একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় যাচ্ছিলেন।’
‘পথিমধ্যে ট্রাকটি যাত্রীবাহী ওই অটোকে ধাক্কা দিলে সাদিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।’
‘এ সময় অটোচালক সেলিম রেজাসহ আহত হন ৪ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে।’
‘অটোচালকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ প্রসঙ্গে ওসি আরও বলেন,
‘সাদিকুলের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
‘আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়াও ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে গেছে।’
আরও পড়ুন :
- সিলেটে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- রংপুর নগরীতে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
- ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাবাসহ পাঁচ ছেলে; অক্ষত মা
- আতাহার বুলনপুরে অটোরিকশার সাথে ট্রাকের ধাক্কায় একজন নিহত
- ভারতের মহাকাশ যান চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করল
- ২০ মিনিটে ২ লিটার পানি খেয়ে তরুণীর প্রাণহানি
- অজস্র শ্রদ্ধা আর অশ্রুসিক্ত জলে প্রয়াত পান্না কায়সারের শেষ বিদায়
- বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত গৃহবধূর মৃত্যু

Comments are closed.