রংপুর নগরীর আলমনগর খামার এলাকার মাদক ব্যবসায়ী হরিশ চন্দ্র রায়কে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন
কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
হরিশচন্দ্র রংপুর নগরীর আলমনগর খামার এলাকার গিরিশ চন্দ্র রায়ের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ ডিসেম্বর রংপুর নগরীর আলম নগর খামার এলাকায় গোপন সংবাদের উপর ভিত্তি করে
রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হরিশচন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আফজাল হোসেন মাদক আইনে একটি মামলা করেন।
তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ।
মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রবিবার দুপুরে বিচারক কৃষ্ণকান্ত রায় আসামি হরিশ চন্দ্র রায়কে
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি বলেন,
মাদক মামলায় আদালত যে রায় দিয়েছেন তাতে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।
সেই সাথে এ রায়ের মাধ্যমে একটা ম্যাসেজ দেয়া হলো মাদক ব্যবসা করে ধরা পড়লে শাস্তি ভোগ করতে হবে।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব।
আরও পড়ুন :
- মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা’র সদস্যদের আইডি কার্ড বিতরণ
- হঠাৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় অপু বিশ্বাস !
- কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হার বেড়েই চলছে
- সাতক্ষীরায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- সিলেটে স্ত্রী হত্যার দায়ে সিদ্দিক আহমেদের মৃত্যুদণ্ড
- রাজধানীর মিরপুরে বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল হেলপারের
- উপকূল ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
