নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) তিনি নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহসিন নবাগত এসপি-কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে নবাগত এসপি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফারুক আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ.কে.এম ওহিদুন্নবী, ডোমার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিয়াজ মেহেদীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সিভিল স্টাফবৃন্দ।
নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম নীলফামারীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এনএএন টিভি/ওমর ফারুক
