রংপুর থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নীলফামারী প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিকরা একত্রিত হয়ে দিনটিকে উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান। সাধারণ সম্পাদক নুর আলম,আবুল হোসেন, আরিফ ইসলাম, আব্দুল বারি এছাড়াও প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক সমাজের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গত নয় বছর ধরে ‘দৈনিক আমাদের প্রতিদিন’ সত্য, নির্ভরযোগ্য তথ্য ও পাঠকবান্ধব উপস্থাপনার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি নিরপেক্ষ সংবাদ পরিবেশন, মুক্ত সাংবাদিকতা ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে যে ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয়।
তারা আরও বলেন, ভবিষ্যতেও পত্রিকাটি দায়িত্বশীল ও সত্যানুগ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে—এ প্রত্যাশা করেন সবাই।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে পত্রিকার সার্বিক সাফল্য ও অগ্রগতির জন্য দোয়া করা হয়।
এনএএন টিভি/ওমর ফারুক
